1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
"মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে" - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

“মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৫ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ গাজী বলেছেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (২৪ জুন) টুঙ্গিপাড়া উপজেলার ২নং বর্ণি ইউনিয়ন সংলগ্ন মাঠে স্থানীয় জনগণ ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ গাজী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যারা মাদকাসক্ত, তাদের ঘৃণা নয় বরং সচেতনতা ও পরামর্শের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পরিবার থেকে সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং নৈতিক শিক্ষার চর্চা নিশ্চিত করতে হবে।”

তিনি উপস্থিত তরুণদের উদ্দেশে বলেন, “দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। মাদকের মতো ধ্বংসাত্মক নেশা থেকে দূরে থেকে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ এবং এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত এমন কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION