1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জমজমাট বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সমর্থক) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (আর্জেন্টিনা বনাম ব্রাজিল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ অন্যান্য দফতরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সকলকে উপস্থিত থেকে খেলা উপভোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ছাড়াও জেলা পুলিশের সকল স্তরের সদস্যগণ, ফুটবল প্রেমী বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপুল সংখ্যক ভক্ত সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফুটবল-২০২৬ (সমর্থক) ফাইনাল খেলায় ব্রাজিল আর্জেন্টিনাকে বিরতির আগে এক শূন্য গোলে এগিয়ে থাকে পরে বিরতির পর আরো দুটি গোল করে বিজয় নিশ্চিত করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল এ ম্যাচে যদিও বা আর্জেন্টিনার খেলোয়াড়েরা খেলার সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে রানার্স আপ হন। পরে টুর্নামেন্টে অংশ নেওয়া উভয় দলের সকল খেলোয়াড়দের মাঝে মেডেল পড়িয়ে দেন আমন্ত্রিত অতিথিগণ।

সবশেষে বিজয়ী দল (ব্রাজিল) কে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION