1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০০ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার (৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৪০০ জন কৃষক/প্রতিষ্ঠান এর মাঝে নারিকেল চারা, ৩২৪ জন কৃষক/প্রতিষ্ঠান এর মাঝে ফলের চারা এবং ২৫০ জন কৃষক/প্রতিষ্ঠান এর মাঝে ঔষধি বৃক্ষের চারা বিতরন কার্যক্রম ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৬) জুন বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, সিনিয়র উপজেলা মৎস্যা অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার-দেবাশীষ দাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার,সাংবাদিক বৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ, উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রতি জন কৃষক ৫ টি করে চারা, ২০ কেজি জৈবসার ও ৫ টি বাঁশের খুঁটি পাবেন। প্রতিটি প্রতিষ্ঠান ১০ টি করে চারা, ৪০ কেজি জৈবসার ও ১০ টি বাঁশের খুটি পাবে।

৯৭৪ জন কৃষক/প্রতিষ্ঠানের মাঝে মোট ৪৮৭০ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হবে। এছাড়াও খরিফ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। প্রতি জন কৃষক ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।
এরপরে বেলা ১২ টায় উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষিকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করার লক্ষ্যে কোটালীপাড়া উপজেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি-২০২৬ এর উদ্বোধন করা হয়। এ মেলায় ক্লাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলা ২০২৬খ্রি, তে মোট ১২ টি স্টল ছিল। উক্ত মেলায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন আধুনিক প্রযুক্তি স্টল আকারে প্রদশর্ন করা হয়েছে।

মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষিকে টেকসই ও লাভজনক করতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কার্যকর পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন,
কৃষি স্মার্ট হলে বাংলাদেশও স্মার্ট হবে। আমাদের অর্থনীতির সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কৃষিতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। কৃষক ও দেশ উভয়কে সমৃদ্ধ করতে হবে। বর্তমান বিশ্বের জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিনিয়ত খাপ খাইয়ে চলতে হচ্ছে। যদি আমরা খাপ খাওয়াতে না পারি তাহলে কৃষিকে এগিয়ে নিতে পারবো না এবং দেশও পিছিয়ে পড়বে। আমরা কৃষককে স্মার্ট করতে চাই। কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান হয়, অধিক মুনাফা র্অর্জন করতে পারে সেজন্য কাজ করা প্রয়োজন।

স্টলে প্রদর্শনের বিষয়সমূহ: গুনগত মান সম্পন্ন বীজ উৎপাদন ও রক্ষনাবেক্ষন কলাকৌশল
শুকনা ও ভাসমান বীজতলা উৎপাদন প্রযুক্তি
আদর্শ স্মার্ট কৃষি ক্লাব গঠন ও এর গুরুত্ব স্থাপন
স্মার্ট প্লান্ট ডক্টর ক্লিনিক রাইচ ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ধানের চারা রোপন ও উৎপাদন কলাকৌশল
ভার্মি কম্পোস্ট উৎপাদন কলাকৌশল প্রযুক্তি
সৌর প্যানেল স্থাপন করে ফসল উৎপাদন কলাকৌশ
জলবায়ু সহনশীল ফসলের জাতের নমুনা প্রদর্শন
সেচ সাশ্রয়ী এডাব্লিউ পদ্ধতিতে সেচ প্রদান প্রযুক্ত
ভাসমান বেডে সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি
জৈব বালাইনাশক প্রদর্শন ও সঠিকভাবে পদ্ধতিতে বালাইনাশক প্রয়োগ উপস্থাপন
আকর্ষনীয় কৃষি পণ্য উপস্থাপন ও প্রদর্শন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION