1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? প্রশ্ন রাশেদের মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ প্রতি ৪ বছরে: অর্থমন্ত্রী সেই ওমরাহযাত্রী মারা গেছে, গভীর শোক ধর্মমন্ত্রীর স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন  রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২

সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধন 

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১ জন পঠিত

পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের শুভ উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক।

শিক্ষা মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের বন্দরে নয়, বরং সোনারগাঁ উপজেলাতেই পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন। একই সাথে সোনারগাঁয়ে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৩ জুন) বিকেলে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত বিশ্বেশ্বর পোদ্দার ভবন-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সুখবর দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মানেই সারাদিন শুধু বই পড়া আর জিপিএ-৫ পাওয়া নয়, শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় করে তুলতে হবে। এ সময় তিনি দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে সরকারের নেওয়া একগুচ্ছ যুগান্তকারী ও বৈপ্লবিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি প্রাথমিক স্কুলের শিশুদের জন্য ড্রেসের ব্যবস্থা করা হচ্ছে। পাইলট প্রজেক্টের আওতায় আগামী মাসের মধ্যেই সাড়ে চার লক্ষ শিশুকে ড্রেস দেওয়া হবে। এছাড়া জুলাই মাসের পর প্রজেক্ট নাম্বার ফাইভ-এর মাধ্যমে সারা দেশের প্রতিটি ছেলে-মেয়েকে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতো-মোজা, শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ এবং কাঁধের ব্যাগ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, শিক্ষাকে আকর্ষণীয় করতে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি উদ্যোগে মিড-ডে মিল (দুপুরের খাবার) চালু হতে যাচ্ছে। চতুর্থ শ্রেণী থেকেই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার প্রসারে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিকুলামে কারিগরি শিক্ষা সংযুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে বিদ্যালয়গুলোতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি (একজন শিশু, একটি গাছ) কর্মসূচি চালু করা হবে। এর আওতায় প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ লাগাবে এবং শিক্ষকরা তা তদারকি করবেন।

শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ও জবাবদিহিতার আওতায় আনতে নতুন প্রযুক্তির ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ওয়ান টিচার ওয়ান ট্যাব নীতিতে দেশের প্রতিটি শিক্ষককে একটি করে ট্যাব দেওয়া হবে। এই ট্যাবে শিক্ষার্থীদের পড়াশোনার আপডেট, যোগ্যতা ও চারিত্রিক খতিয়ানসহ সব তথ্য থাকবে। শিক্ষকরা ক্লাসে কেমন পড়াচ্ছেন তা এই ট্যাবের মাধ্যমে সরাসরি মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া, ক্লাসরুমে সঠিক পাঠদান নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করে মন্ত্রণালয় থেকে সরাসরি সুপারভিশনের ব্যবস্থা করা হয়েছে। প্রযুক্তি ও আধুনিকায়নের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছি, যেখানে প্রতিটি শিশুর মেধা ও দক্ষতার সঠিক মূল্যায়ন হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় পানাম গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক সি আই বাবু অমল পোদ্দার।

আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION