পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ২ টি প্রতিষ্ঠানকে ৬০,০০০ টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষরা।
১৪ জুন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করেন ও একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন, দরিয়াকান্দি, দরিয়াকান্দি, এলাকায় একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করেন। ও ২০ টি বাড়ির ৩০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ ইশতিয়াক, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply