1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি: ঘুষছাড়া সেবা না পাওয়ার অভিযোগ গোবিপ্রবিতে পুনরায় শিক্ষক ক্লাব চালু হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ১০ আসামি কারামুক্ত প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

মায়ের নিথর দেহ, পলাতক বাবা: যৌতুকের নির্মম বলি শিল্পি, অনিশ্চয়তায় তিন শিশুর ভবিষ্যৎ

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : মায়ের নিথর দেহ আর পলাতক বাবা—এভাবেই এক মুহূর্তে বদলে গেছে তিনটি শিশুর জীবন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে।

সোমবার (১৫ জুন) উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ নানা অজুহাতে তাঁর বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার ছিলেন শিল্পি বেগম।

অভিযোগ রয়েছে, গত রবিবার রাতে শিল্পি বেগমকে পুনরায় অমানুষিক নির্যাতন ও বেদম মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তাঁর মৃত্যু হলে অভিযুক্ত স্বামী লাশটি গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইকবাল সিকদার পলাতক রয়েছেন।

তবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিল্পি বেগম ছিলেন তিন সন্তানের জননী। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মা হারিয়ে দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা হয়ে পড়েছে। শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও প্রতিবেশীরা।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এলাকাবাসীর দাবি, যৌতুকের মতো সামাজিক ব্যাধির কারণে আর কোনো পরিবার যেন এভাবে ধ্বংসের মুখে না পড়ে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ লখন্ডা গ্রামে শুভ বৈদ্য (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION