কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মে/২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত মাসিক এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
সভার শুরুতে গোপালগঞ্জের নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির গত মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত ও তার বাস্তবায়নের তথ্য গুলো সভায় তুলে ধরেন।
সভায় কমিটির উপদেষ্টা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর তার বক্তব্যের শুরুতে সদ্য অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পালনের জন্য জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক রয়েছে বলে তিনি উল্লেখ করেন তবে মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনকে আরো বেশি তৎপর হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পালগঞ্জ মেডিকেল কলেজে আইসিইউ সেবা চালুর কথা উল্লেখ করেন। দেশব্যাপী ১০টি আইসিইউ কেন্দ্র আজ মাননীয় স্বাস্থ্য মন্ত্রী উদ্বোধন করেছেন তার মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজের আইসিইউও রয়েছে বলে জানান। এছাড়া গোপালগঞ্জ কালিবাড়ি সংলগ্ন পৌর ভূমি অফিসের পাঞ্জেগানা মসজিদটি নিয়ে কোন ধরনের গুজব বা অপপ্রচার না চালাতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। ওই মসজিদে পূর্বের ন্যায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা নামাজ আদায় করতে পারবেন বলে উল্লেখ করেন। পরিশেষে তিনি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জকে একটি শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তার বক্তব্যে বলেন আমরা সকলে উপস্থিত হয়েছি জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেউ কোনো অভিযোগ তুলছেন না, সকলেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছেন। তাহলে বোঝা যায় জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর এগুলো সম্ভব হয়েছে আপনাদের সার্বিক সহযোগিতায়। আপনারা মাদক, জুয়া, ইভটিজিং সহ যেকোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাকে জানাবেন। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। জেলায় মাদক সংক্রান্ত কিছু সমস্যা ও ছোটখাটো চুরি ছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় উচ্চপর্যায়ের সভায়ও তেমন কোনো ইস্যু খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এ সময় জেলা পুলিশ সুপার গত মে মাসে জেলায় মোট ২০ জন মারা গিয়েছেন বলে উল্লেখ করেন তন্মধ্যে ১১জন আত্মহত্যা করেছেন এবং বাকি ৯ জন বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলেও বলে গভীর দুঃখ প্রকাশ করেন। এছাড়াও আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বেশি বেশি করে কাউন্সিলিং করার অনুরোধ জানান।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো আরিফ- উজ- জামান জামান জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেওয়ার জন্য কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন পাবলিক পরীক্ষা (এইচএসসি পরীক্ষা- ২০২৬) নকল মুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি গোপালগঞ্জের কেন্দ্রীয় কালী মন্দির সংলগ্ন পৌর ভূমি অফিসের পাঞ্জেগানা মসজিদ নিয়ে কেউ যেন কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সাংবাদিক সহ সকলকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। সকলকে সহনশীল ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করার অনুরোধ জানান।
মুক্ত আলোচনা সভায় সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করীম, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এস. এম মওদুদ হোসেন রেন্টু, সরকারি কৌশলী অ্যাডভোকেট এম এ আলম সেলিম, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান প্রমুখ।
এ সময় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপালগঞ্জের উপ-পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেল সুপার মোহাম্মদ শাহ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন,
সহকারী কমিশনার এ কে এম ফয়জুল বারী, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. এম এ আলম সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মোঃ তৌফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ মোশাররফ হোসেন, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিবুল ইসলাম, গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রেন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য /তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply