1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খননের অভিযোগ : স্থানীয়দের চরম ক্ষোভ - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খননের অভিযোগ : স্থানীয়দের চরম ক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭৩ জন পঠিত

কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার গোলাবাড়ি ও নিলখী খাল সংলগ্ন সড়ক অপসারণ করেই পুনঃ খাল খননের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং ওই সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠীর মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওই সড়কটি এলাকার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ছিলো। ওই সড়ক ব্যবহারকারীদের দাবি সম্প্রতি প্রভাবশালী একটি মহলের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দুটো ঘর বাঁচাতে অদৃশ্য কারণে রাস্তার বড় একটি অংশ অপসারণ করে সেখানে পুনঃ খাল খননের কাজ শুরু করা হলে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, বিকল্প রাস্তার ব্যবস্থা না করেই খাল খনন কাজ পরিচালনা করা হচ্ছে। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনদুর্ভোগ কমাতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী আশা করছেন, বৃহৎ জনস্বার্থ বিবেচনায় গোপালগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিবেন।

জন ভোগান্তি রোধে এ সংক্রান্তে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন যাহার টোকেন নং-সি ১০১, তারিখ ১৪ মে ২০২৬। এছাড়াও একই বিষয়ে ভুক্তভোগীরা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION