1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন - Bangladesh Khabor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিনের আকুতি, গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৫০ হাজার টাকা জরিমানা সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা আরও ৪ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭১২ একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টে ‘বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’ টুঙ্গিপাড়ায় কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন  তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবনির্মিত ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান উপস্থিত ছিলেন।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ক্রমান্বয়ে এই হাসপাতালটির মানোন্নয়ন করব। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।

পরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর কেন্দ্রীয় ক্যাফেটারিয়ার ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্বোধন করেন।

এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ কামরুজ্জামান, রেজিস্ট্রার মোঃ এনাউজ্জামান, আইকিউএসি’র পরিচালক ড. মোঃ বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION