1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চারজনের মৃত্যু, এলাকায় আতঙ্ক - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চারজনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা-এ পাগলা কুকুরের কামড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১২ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম নামে আরও একজনের মৃত্যু হয়। এর আগে গত ৬ ও ৯ মে আরও তিনজন মারা যান।
নিহতরা হলেন— উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নন্দ রানী, একই ইউনিয়নের ফুল মিয়া, ছাপরহাটি ইউনিয়নের রতনেশ্বর কুমার এবং সর্বশেষ মারা যাওয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের আফরোজা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ি ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ করে হামলা চালায়। এ সময় দুই শিশুসহ অন্তত ১৩ জন আহত হন। কুকুরটির কামড়ে গুরুতর আহতদের মধ্যে একে একে চারজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের বাইরে চলাফেরায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION