1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে আ. লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়: খন্দকার মারুফ ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম কোটালীপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের র‍্যালি ও সমাবেশ বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন –২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত চার দিন পর জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ শুরু ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭১ জন পঠিত
কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ​পটুয়াখালী  বাউফল পৌরসভায় সাত বছরের এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. বারেক বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।    রবিবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আসমা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।
​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সকালে শিশুটির বাবা কাজের প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে যান এবং মা গবাদি পশু নিয়ে মাঠে যান। এই সুযোগে প্রতিবেশী বারেক বিশ্বাস শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে তার বসত ঘরের পেছনের বারান্দায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
​কিছুক্ষণ পর শিশুটির মা বাড়িতে ফিরে বড় মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছোট মেয়ের কাছ থেকে জানতে পারেন বারেক বিশ্বাস তাকে ডেকে নিয়ে গেছে। তাৎক্ষণিক ওই ব্যক্তির বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলে শিশুটি ঘর থেকে কান্নাজড়িত অবস্থায় বের হয়ে আসে। পরে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।
​ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বারেক বিশ্বাসকে গ্রেপ্তার করে।
​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। অভিযুক্ত ব্যক্তিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION