1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে নানা আয়োজনে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জয়পুরহাট পুলিশ সুপারের মিডিয়া উইং পরিদর্শক জাহাঙ্গীর আলম, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অতিথিরা বলেন, দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি ৭বছরে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ জনগনের আস্থা অর্জন করেছে। আগামীতে পত্রিকাটি দেশ ও জনগনের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION