1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান - Bangladesh Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। চক্রটি অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

ঢাকা বোর্ড জানায়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল প্রচারণাই গুজব ও প্রতারণামূলক। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব অপপ্রচারে কান না দিয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION