1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী হেলাল - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী হেলাল

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলছেন, প্রান্তিক কৃষকদের উন্নয়ন করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকরা দেশের চালিকাশক্তি। সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে হাটহাজারী উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে ১২ লাখ কৃষকের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছেন; যাতে তারা নতুনভাবে কৃষিঋণ নিয়ে কৃষি কাজ করতে পারেন।

২০৯ জন বিএনপির সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন দাবি করে তিনি বলেন- তারা রাতের ভোটে নির্বাচিত হয়নি, তাই জনগণের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আমার নির্বাচনি এলাকার জনগণ বৃহত্তর চট্টগ্রামের ২০টি সংসদীয় আসনের মধ্যে সর্বাধিক ভোটে আমাকে নির্বাচিত করেছেন। তাই আমি এমপি নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন। আমাকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেয় নাই- আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষি কমিটিতে কৃষকরাই থাকবেন বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয় এমন লোক দ্বারা কমিটি করা হলে কৃষকদের প্রকৃত সমস্যা তুলে ধরতে পারবে না। আমাদের সংসদীয় আসনে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, অন্য কোনো সংসদীয় আসনে এমন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে চলতি মৌসুমে ৮০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION