1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংসদে শব্দ বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সেই ঠিকাদার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সংসদে শব্দ বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সেই ঠিকাদার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।

তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কমিশনিংয়ের কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।

এর আগে, এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাহিদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাসের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুদকের এক কর্মকর্তা বলেন, সংসদ ভবনে শব্দযন্ত্র স্থাপন ও পরবর্তী সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এর সঙ্গে জড়িত সবাইকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। গণপূর্ত অধিদপ্তর থেকে নথিপত্র সংগ্রহের উদ্যোগ চলছে।

দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। জাহিদুর রহিম জোয়ারদারের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই আওয়ামী লীগ সরকারের আমলের ২০১৮ সালে সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে কাজ করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে দুদকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION