1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, দপ্তরি গ্রেপ্তার - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, দপ্তরি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৭ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় একমাত্র আসামি স্কুলের দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে শিশুটির মা বাদী হয়ে মিরপুর থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
তিনি আরও জানান, মামলার একমাত্র আসামি হামিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস বলেন, ‘মেয়েটির শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি ধর্ষণের শিকার হতে পারে। বিষয়টি নিশ্চিত হতে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। মেয়েটি তেমন কথা বলছে না। ট্রমার মধ্যে রয়েছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি থাকা মেয়ে শিশুটির শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও ) হোসেন ইমাম বলেন, মেয়েটির পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছে- তা পজিটিভ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION