1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজধানীতে তেল সংগ্রহের হিড়িক, পাম্পে পাম্পে দীর্ঘ সারি - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

রাজধানীতে তেল সংগ্রহের হিড়িক, পাম্পে পাম্পে দীর্ঘ সারি

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭১ জন পঠিত

ইরান ও ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে রাজধানী ঢাকায় জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। ভবিষ্যতে তেলের তীব্র সংকট তৈরি হতে পারে—এমন গুজব ও আতঙ্কে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের হিড়িক পড়েছে।

শুক্রবার (৬ মার্চ) দিনগত রাত থেকে শুরু হওয়া এই উপচে পড়া ভিড় শনিবার আরও ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানীর শাহবাগ, কারওয়ানবাজার, মতিঝিল ও বাসাবোসহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতে তেলের জন্য গাড়ি ও মোটরসাইকেলের কিলোমিটারব্যাপী দীর্ঘ সারি দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন পাম্পের মালিক ও কর্মচারীরা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

শনিবার সকালে ও বিকালে রাজধানীর শাহবাগ ও পরিবাগ এলাকার পাম্পগুলোতে গিয়ে দেখা যায়, কয়েকশ মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সারি। লাইনের শেষ প্রান্ত গিয়ে ঠেকেছে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

একই চিত্র দেখা গেছে কাওরান বাজার, বাসাবো-মুগদা ও মতিঝিল বাণিজ্যিক এলাকায়। সেখানে সরকারি-বেসরকারি অফিসগামী যানবাহনের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক পাম্পে তেল নেই কিংবা সরবরাহ সীমিত লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বাসাবো ও খিলগাঁও এলাকার পাম্পগুলোতে দেখা গেছে, সাধারণ মানুষ বোতল ও কন্টেইনার নিয়ে তেল সংগ্রহের জন্য ভিড় করছেন, যা নিয়ে পাম্প কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা লেগেই আছে।

পাম্প মালিকদের বক্তব্য- চাহিদা অস্বাভাবিক

হঠাৎ এই ভিড় সামাল দিতে নাজেহাল পাম্প মালিকরা। শাহবাগ-পরিবাগ এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টার পেট্রোল পাম্পের ম্যানেজার আহমেদ রূশদ বলেন, গতকালের চেয়ে আজকে ভিড় চারগুণ বেশি। আমাদের ট্যাংকে যে পরিমাণ তেল ছিল, তা সাধারণ সময়ে তিনদিন চলত। কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে সবাই ফুল ট্যাংক করছে, কেউ কেউ অতিরিক্ত কন্টেইনারেও নিতে চাচ্ছে। ডিপো থেকে নিয়মিত সরবরাহ না এলে আমাদের পাম্প বন্ধ রাখা ছাড়া উপায় থাকবে না। তবে আশা করছি, আগামীকাল (রোববার) থেকে ডিপো তেল সরবরাহ করবে। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আজ থেকে আমরা সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী অকটেন ও পেট্রোল সরবরাহ করছি।

তালিকায় দেখা যায়, মোটর সাইকেলের জন্য অকটেন বা পেট্রল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেটকারের জন্য সর্বোচ্চ ১০ লিটার এবং এসইউভি/জিপ/মাইক্রোবাসের জন্য সর্বোচ্চ ২০ থেকে ২৫ লিটার জ্বালানি দেওয়ার কথা বলা হয়েছে।

বাসাবো-মুগদা এলাকার শান্ত সিএনজি ও অয়েল পাম্পের ম্যানেজার খান ইকবাল জানান, তেলের মজুত থাকলেও জনবল সংকটের কারণে এত বিশাল ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION