1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইতিহাসের প্রথমবারের মতো বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর বন্ধ - Bangladesh Khabor
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ইতিহাসের প্রথমবারের মতো বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর বন্ধ

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ জন পঠিত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বেনাপোল–পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৭ সাল থেকে এ রুটে পাসপোর্টযাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে ঝড়-বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা কিংবা করোনাভাইরাস মহামারির সময়ও এ চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো পুরোপুরিভাবে ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত করা হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর অংশ হিসেবে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো নির্বাচনের দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানতে পেরেছি।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সারা দিন বেনাপোল–পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে শুক্রবার ভোর ৬টার পর থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় যাত্রী চলাচল শুরু হবে।

তিনি বলেন, আগে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে গুরুতর অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে সীমিত আকারে ইমিগ্রেশন খোলা রাখা হত। কিন্তু এবার সে সুযোগও থাকছে না। পুরো ২৪ ঘণ্টাই ইমিগ্রেশন সম্পূর্ণ বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি তার দপ্তরে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION