1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ দেশের মানুষ মুক্তভাবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে পারছে এবং এর মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে জনগণের ভালোবাসা কার প্রতি রয়েছে।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন জীবিত অবস্থায় বন্দি ছিলেন তখন আমি কথা বলেছি, তখন তার পক্ষে কথা বলার লোক ছিল না। বেগম জিয়া যখন প্রশ্ন ছুড়ে বলেছিলেন- আমি এতিমের টাকা মেরে খেয়েছি? সেটাকে সবাই ছড়িয়েছিল দোষ স্বীকার করেছেন খালেদা জিয়া। কতোটা নিকৃষ্টভাবে আমাদের আইনি ব্যবস্থা চলেছিল। তখন আমরা এ রায়ের বিরুদ্ধে বিবৃতি লিখে দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু আমরা ছিলাম মাত্র চারজন। তাই চারজনের বিবৃতি তো সাপোর্ট দেবে না।

বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দুই নেত্রীর অবস্থানের তুলনা করে আসিফ নজরুল বলেন, আজকে আমার ভালো লাগছে যে সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়াকে স্মরণ করতে পারছি। এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর একজনের ঠাঁই হয়েছে দেশের বাহিরে।

দেশের সামগ্রিক কল্যাণে বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করার ওপর গুরুত্বারোপ করে আইন উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তবে বেগম জিয়াকে ধারণ করতে হবে। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION