1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার; দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই। তবে, তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে।

নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে— এ বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে, এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।

নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, যারা পরিবর্তন এবং সংস্কার চান, তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাস করতে পারে, সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION