1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রার্থিতা হারালেন বিএনপির একজন, ফিরে পেলেন জামায়াতের ২ জন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রার্থিতা হারালেন বিএনপির একজন, ফিরে পেলেন জামায়াতের ২ জন

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর আপিল মঞ্জুর হওয়ায় তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে চতুর্থ দিনের আপিল শুনানি শেষে এই রায় দেয় ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

চতুর্থ দিনের শুনানিতে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল ঋণ খেলাপির অভিযোগে নামঞ্জুর করে ইসি। এর ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ খারিজ করে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না।

একইভাবে কুমিল্লা-৩ আসনে জামায়াতের প্রার্থী মো. ইউসুফ সোহেলের আপিলও মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা হলফনামায় পূর্ণাঙ্গ তথ্য না থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তবে আপিল শুনানি শেষে ইসি সেই সিদ্ধান্ত বাতিল করে তার প্রার্থিতা বহাল রাখে।

উল্লেখ্য, মো. ইউসুফ সোহেল কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION