1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি হত্যার ঘটনার শিগগির চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচারকাজ শেষ করা হবে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

সবাইকে নির্বাচনি পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION