1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আসনগুলোতে মনোনয়নপত্র বৈধ হলো যাদের - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

ঢাকার আসনগুলোতে মনোনয়নপত্র বৈধ হলো যাদের

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ হেভিওয়েট প্রার্থীরা ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

তবে, ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। বাতিলের পর এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি।

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনেও মনোনয়নপত্রের বৈধতা পান।

অপরদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন।

ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ঢাকা-১৩ ও ঢাকা-৬ আসনে মনোনয়নপত্রে বৈধতা পান যথাক্রমে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও জামায়াতের আব্দুল মান্নান।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী। এ আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ূমের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

তফশিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION