1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ২ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ২

  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ফায়ার সার্ভিসের কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল সাড়ে ৮টার দিকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাদের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।

আহতরা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। তারা দুজনই ফায়ার ফাইটার।

আহতদের নিয়ে আসা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত দুজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার। 

তিনি বলেন, কাওরান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে পানি লাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লাগে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ভর্তি দেওয়া হয়। বর্তমানে তারা মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট লেগে আহত দুই ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION