1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন সম্পর্কে বিদেশি কূটনীতিকদের যা জানাল ঢাকা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

নির্বাচন সম্পর্কে বিদেশি কূটনীতিকদের যা জানাল ঢাকা

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হালনাগাদ প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আজ (১৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং করা হয়। এ সময় নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়।

ব্রিফিংকালে কূটনীতিকদের জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীসহ, নির্বাচনি সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ সতর্ক ও সক্রিয় রয়েছে বলেও তাদের জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনগুলোকে আশ্বস্ত করেছে যে, কূটনৈতিক কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক এই ব্রিফিংয়ে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION