1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তফশিল ও ভোটের তারিখ নিয়ে সতর্ক করল ইসি - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

তফশিল ও ভোটের তারিখ নিয়ে সতর্ক করল ইসি

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত তফশিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের আশা করা হচ্ছে।

এদিকে, বিভিন্ন সংবাদে ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা হতে পারে এমন খবর প্রকাশিত হয়েছে। কেউ কেউ আবার ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ফেব্রুয়ারি উল্লেখ করছেন।

আগামী সংসদ নির্বাচনের তফশিল নিয়ে ইসি আগামী রোববার একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফশিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। সূত্র জানাচ্ছে, রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION