1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটা আবাসিক হোটেল থেকে জেলে মানিকের মৃতদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কুয়াকাটা আবাসিক হোটেল থেকে জেলে মানিকের মৃতদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬২ জন পঠিত

 কুয়াকাটা থেকে মোঃ জাহিদ,

কুয়াকাটায় আবাসিক হোটেল আল্লার দান থেকে আঃ মানিক (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার দুপুরে ২১ সেপ্টেম্বর ওই হোটেলের ২০৪ নম্বর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মানিক চট্রগ্রাম জেলার বাঁশখালী থানার সনুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র।

হোটেল সুত্রে জানা যায়, রোববার রাত ৮টায় কুয়াকাটার আবাসিক হোটেল আল্লার দান নামক হোটেলে ২০৪ নম্বর রুমে ওঠে মানিক। সকালে ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ  পুলিশকে খবর দেয় । ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষনিক পুলিশে এসে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে খাটের পাশে পরে থাকা অবস্থায় মানিকের লাশ সনাক্ত করে। হোটেল কর্তৃপক্ষ এমন রহস্যজনক মৃত্যুর বিষয়ে কিছুই জানাতে পারেনি। তবে হোটেলে থাকা রেজিস্টারে দেখা গেছে নিহত মানিকের সাথে লিটন নামে আরও এক ব্যক্তি ওই হোটেলে অবস্থান করছিলেন।

মানিকের ছোট ভাই আঃ রহিম জানান, মানিক এফবি আল্লার দান ট্রলারের মাঝি ও মালিক। ১৯ সেপ্টেম্বর রাত ১১টায় সমুদ্র মাছ শিকার শেষে ট্রলার নিয়ে মৎস্যবন্দর মহিপুর ঘাটে আসে। জলিল ঘরামীর মালিকানাধীণ বিসমিল্লাহ মৎস্য আড়দে মাছ বিক্রি করে রাত্রী যাপনের জন্য আল্লার দান হোটেলে ওঠে। সোমবার দুপুরে মৃত্যুর খবর জানতে পারে। মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION