1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা প্রদান - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

গোপালগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ :গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি) -এর সাংবাদিকরা।

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি ‘র) সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আহম্মদ আলী খান, ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান, ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, নির্বাহী সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনি আহম্মেদ, দৈনিক বাংলার নবকন্ঠ, দৈনিক পর্যবেক্ষণ ও দ্যা মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি কাজী ফারদিন রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে জিপিসি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সাংবাদিকরা গাজীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে সদ্য পদোন্নতি পাওয়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন ভালো কাজের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান তার ভালো কাজের মাধ্যমে খুব অল্প সময়ে গোপালগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করে ছিলেন।

সম্প্রতি তিনি সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হিসেবে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে পদায়িত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION