1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান সহকারী (এফডব্লিউএ), পরিবার কল্যাণ পরিদর্শীকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্ফনা পরিদর্শক (এফপিআই) পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. পরিদর্শক ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউএ নাফিসা কাওসার ও এফপিআই মোতালেব হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “আমরা দূর্ঘ বছর পর্যন্ত বৈষম্যের শিকার। ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছি কিন্তু আমাদের  চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়। তারা বলেন দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মচারীরা ‘তাদের এক দফা এক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION