1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় যুবলীগ নেতা মুকুল খন্দকারের যুবদলে যোগদান - Bangladesh Khabor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় যুবলীগ নেতা মুকুল খন্দকারের যুবদলে যোগদান

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতা মুকুল খন্দকার আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান করেছেন।

মুকুল খন্দকার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (১ডিসেম্বর) রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান করেন।

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পড়িয়ে যুবদলে অংশ গ্রহন করায় মুকুল খন্দকারকে স্বাগত জানান।

এসময় রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির,রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবদলে যোগদানকালে মুকুল খন্দকার বলেন, আমি দীর্ঘদিন রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের অমিল থাকায় যুবলীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের সকল পদ–পদবি থেকে অব্যাহতি নিলাম। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান ও তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION