1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উৎপাদনে রেকর্ড রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

উৎপাদনে রেকর্ড রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড করেছে বাগেরহাটের রামপাল ১৩২০ মেগাওয়াট বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র; যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, গত মাসে দেশে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি জাতীয়ভাবে রেকর্ড স্থাপন করেছে। নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে। এটি দেশের যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন; যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ পূরণ করতে পেরেছে।

তিনি বলেন, এ উৎপাদনের মাধ্যমে দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটি তার অবস্থান আরও শক্তিশালী করেছে। বিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে এই রেকর্ড সৃষ্টিতে কেন্দ্রটির উচ্চ শিল্পক্ষমতা, খাঁটি কয়লার ব্যবহার ও সম্পদ ব্যবস্থাপনা এবং সুষম আর্থিক ও কর্মক্ষম পরিকল্পনা প্রতিফলিত হয়েছে।

এর আগে এই কেন্দ্র নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট বাংলাদেশ ভারত মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ২০২২ সালের ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর প্রায় ১ বছর পর দ্বিতীয় ইউনিট চালুর পর নভেম্বর মাসে প্রথমবার দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION