1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টঙ্গী জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

টঙ্গী জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগত নূর আলম (৮০) ও চাঁন মিয়া (৬০) নামে দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোররাতে নূর আলম এবং দুপুরে চাঁন মিয়া ময়দানে তাদের জন্য নির্ধারিত নিজ নিজ খিত্তায় মৃত্যুবরণ করেন।

মৃত নূর আলম নোয়াখালী জেলা সদরের আন্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমদের ছেলে এবং চাঁন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, টঙ্গী ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় নোয়াখালী জেলার মুসল্লিদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন নূর আলম এবং জামালপুর জেলার জন্য নির্ধারিত খিত্তায় চাঁন মিয়া। রাতে নূর আলম খিত্তায় ঘুমিয়ে যান। পরে সাথীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জামালপুর জেলার খিত্তায় অবস্থানকালে চাঁন মিয়া শুক্রবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জুমার নামাজের পরে নূর আলমের জানাজা অনুষ্ঠিত হয়। চাঁন মিয়ার জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION