1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আল্লাহকে কটূক্তিকারী আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

আল্লাহকে কটূক্তিকারী আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসলাম ও আল্লাহকে নিয়ে কটুক্তিকারী বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত প্রতিবাদী গানের অনুষ্ঠানে বাধা দিয়েছে একদল যুবক।  এসময় তারা বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক এ কর্মসূচি আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে এসে বাধা দেওয়ার চেষ্টা করে ‘জুলাই মঞ্চের’ কর্মীরা। পরে উভয়পক্ষ মুখোমুখি হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

আয়োজকদের দাবি, ‘জুলাই মঞ্চের’ ব্যানারে যুবকরা মিছিল নিয়ে এসে বাধা দেন। তারা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। বাউল আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

আয়োজকদের একজন শিল্পী বিথী ঘোষ বলেন, আমাদের আয়োজন শুরু হয়েছে, আলাপ চলছে। এমন সময় ‘জুলাই মঞ্চের’ নাম নিয়ে একদল লোক এসে আমাদের অনুষ্ঠানের আপত্তি জানান। পেছনে ‘ব্যাকড্রপ’ ভেঙে দেন। পরে ওনারা চলে গেলে আমাদের অনুষ্ঠান আবার শুরু হয়।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, আমরা হামলার কোনো অভিযোগ পাইনি, এমন কোনো বিষয় আমাদের নজরে আসেনি।

আবুল সরকারের মুক্তি চাইছেন যারা

‘সম্প্রীতি যাত্রা’ এর ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী অরুপ রাহী, লেখক ও গবেষক নাহিদ হাসান নলেজ, রেবেকা নীলা, শিল্পী অমল আকাশ, বাউল শিল্পী আলমাস সরকার, শিল্পী কৃষ্ণকলি, শিক্ষক শর্মী হোসেন, নাভিনা মুরশিদ, মোশাহিদা সুলতানা ঋতু, সুরেশ্বরী দরবারের দিপূ নূরী সুরেশ্বরী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি শিল্পীরা বাউল আবুল সরকারের অবিলম্বে মুক্তির দাবি তুলে ধরেন। প্রতিবাদী গান ও মশাল মিছিল করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION