1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৪০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’

তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে, অথবা ঘটনাকালে বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা— সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জানা গেছে, বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত নয়।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION