1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন নিয়ে ‘মুখে কুলুপ’, রাজশাহীর প্রশংসায় পঞ্চমুখ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

নির্বাচন নিয়ে ‘মুখে কুলুপ’, রাজশাহীর প্রশংসায় পঞ্চমুখ

  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তবে নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে উপদেষ্টা তা এড়িয়ে গিয়ে বলেন, ‘ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি।’

এ সময় তিনি বলেন, ‘টিটিসিতে এতো নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগল। এমনিতেই রাজশাহীতে আসলে মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি। ’

এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, সামনে নির্বাচন…। তখনই তা এড়িয়ে গিয়ে উপদেষ্টা বলেন, ‘ওইগুলো ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে। এসব ব্যাপারে আমার…। আগামীকাল লিগ্যাল অফিসে যাব, কোর্টে। এই দুইটা কাজে আসছি। পরে কথা হবে। ’

এ সময় উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জেলা প্রশাসক আফিয়া আখতারসহ টিটিসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION