1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করতে দেবে পাকিস্তান - Bangladesh Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করতে দেবে পাকিস্তান

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৩৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি ও নৌপরিবহণসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক।

চীন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের করাচি বন্দর ট্রাস্ট (কেপিটি) ব্যবহার করতে পারে বলে জানিয়েছে পাকিস্তান।

সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, আজকে আমরা বাংলাদেশ পাকিস্তান নবম জয়েন্ট ইকোনমিক কমিশনের একটা সভা করেছি। এইটা দুই যুগ পরে হয়েছে। এটা একটা রিমার্কেবল ব্যাপার। ২০০৫ সালের পরে এমন সভা আর হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং করেছি। পাকিস্তানের মন্ত্রী আসছেন পাকিস্তান থেকে, টেলিভিশন নিয়ে আসছে। দুইটা দেশের মধ্যে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি, ট্রেড, কমার্স, আইটি নিয়ে আলোচনা হয়েছে। এগ্রিকালচার, ফুড প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এ আলোচনার কারণে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়বে, এ কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশ থেকে পাট, ওষুধ নেওয়ার বিষয়ও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION