1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন: প্রেস সচিব - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন: প্রেস সচিব

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৮৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে যা করতে পারেননি, মেয়ে শেখ হাসিনা তাই করে গেছেন। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রেস সচিব এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, নয়া দিগন্ত ফ্যাসিবাদী সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বরের একটি। তাদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়। এসব আমাদের লিপিবদ্ধ করে রাখা উচিত, অথচ তা করছি না।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেও যা পারেননি তা শেখ হাসিনা করতে সক্ষম হয়েছেন। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে একই বয়ান তৈরি করতো। ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা।

শফিকুল আলম বলেন, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। একটি ন্যারেটিভ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION