1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা - Bangladesh Khabor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিনের আকুতি, গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৫০ হাজার টাকা জরিমানা সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা আরও ৪ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭১২ একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টে ‘বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’ টুঙ্গিপাড়ায় কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন  তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭২৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক ক্ষমতা আইন মন্ত্রণালয়ের পরিবর্তে সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’-এর খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পেলে সুপ্রিম কোর্ট নিজস্ব সচিবালয়ের অধীনে বিচারক বদলি, পদায়ন, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি আদালতের নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে, যা বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, প্রস্তাবিত অধ্যাদেশটি নিয়ে উপদেষ্টা পরিষদে দীর্ঘ আলোচনা হয়েছে। যেহেতু এতে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, তাই অর্থ উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া প্রয়োজন হবে। এসব পরামর্শের পর খসড়াটি পুনরায় পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে।

বৈঠকে আরও দুটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একটি হলো ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ’। আইন উপদেষ্টা জানান, এ আইনের আওতায় বাংলাদেশে অবস্থানকালে কোনো ব্যক্তি—দেশি বা বিদেশি—অন্য দেশে দুর্নীতি করলে সেটির তদন্তও দুদক করতে পারবে। সংশোধনীতে ‘জ্ঞাত আয়’ শব্দটি নতুনভাবে সংজ্ঞায়িত করে ‘বৈধ আয়’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। গণভবনে এই জাদুঘর স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION