1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কার্গো ভিলেজ পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কার্গো ভিলেজ পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার পর বিমানবন্দরের কার্গো ভিলেজে যান তিনি।

এদিকে বেলা ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাতের পর এখনো জ্বলছে শাহজালাল বিমানবন্দর। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানতে পেরেছে, বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি করা পণ্য মজুত স্থান) কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে। এর মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে দাহ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্করী রূপ ধারণ করে।

এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION