1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি যে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

নির্বাচন নিয়ে দলগুলোর প্রতি যে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে সুন্দর ও উৎসবমুখর করা যায় তা নিয়ে রাজনৈতিকদলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর শেষে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নির্বাচনের কথা বলেছি। যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনে যাবো। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে আমারা যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করলাম, আপনারা বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন- কিভাবে নির্বাচন হবে। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো অবস্থায় ফিরে যাবে। তাহলে এতোকিছু করে লাভ কী হলো?’

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ- নিজেরা বসুন,নির্বাচনকে কিভাবে সুন্দর করবেন, উৎসবমুখর করবেন তা ঠিক করুন।ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে যেন-এই সনদ যারা তৈরি করেছে তাদের হাতে এই নির্বাচন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কাউকে এসে আমাদেরকে সোজা করতে হবে না, ধাক্কাধাক্কি সামলাতে হবে না। জাতি ও বিশ্বের জন্য উদাহরণ হয়-তেমন একটি নির্বাচন আমরা করে যেতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION