1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য: উপদেষ্টা ফরিদা আখতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য: উপদেষ্টা ফরিদা আখতার

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৭৭ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : বাউল শিরোমণি ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক ভিডিওবার্তায় রাষ্ট্রীয়ভাবে এ উৎসবের শুভ উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, ‘লালন সংগীত অত্যন্ত উচ্চমাত্রার সংগীত, এটার দার্শনিক মূল্য আছে, বাণীর মূল্য আছে, এটার রাজনৈতিক মূল্যও আছে। সবচেয়ে বড় কথা মানবতার দিক থেকে মূল্য আছে। আমরা মনে করেছি এবারই সুযোগ ফকির লালন সাঁইকে সাধারণ মানুষের পক্ষ থেকে জাতীয় দিবসে পরিণত করা। লালনের গান সংরক্ষণ করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমি মনে করি লালন সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া জরুরি। আন্তর্জাতিকভাবে আমরা অনেক সাধকের কথা জানি কিন্তু লালন শাহের কথা অনেকেই জানেন না। আমরা চাই লালনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালি, বিশিষ্ট চিন্তক ও গবেষক ফরহাদ মজহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION