1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

‘অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি’

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এবারের উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। তিনি বলেন, আগে ভালো ফল দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

ড. সি আর আবরার বলেন, এ বছরের এইচএসসির ফল অনেককেই অবাক করেছে। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, সৎ ও বাস্তব শিক্ষা ব্যবস্থা।

তিনি বলেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সামনের সপ্তাহে শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হবে। তিনি জানান, প্রত্যেকটি শিক্ষা বোর্ডেকে ফলাফল মূল্যায়ন করতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, ফলাফল মানে শুধু একটি পরিসংখ্যান নয়; এটি পরিবার, আশা, পরিশ্রম এবং ভবিষ্যতের গল্প। আমি আন্তরিক অভিনন্দন জানাই যারা ভালো ফল করেছে—তোমাদের সাফল্য আমাদের গর্ব। একই সঙ্গে যাদের ফল প্রত্যাশামতো হয়নি, আমি তাদের প্রতিও সহানুভূতি জানাই। আমি জানি, হতাশা আছে, কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তও শেখার অংশ। তোমাদের পরিশ্রম কখনোই বৃথা যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION