1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭০০ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। আজ রবিবার সকালে কান্দি-কাচারীভিটা সড়কের লেবুবাড়ী ব্রিজে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।

অভিযানের খবর চারদিকে ছড়িয়ে পড়লে গা ঢাকা দেয় মৎস্য ঘের মালিক সমিতির সদস্য বৃন্দ।

জানা যায়, লেবু বাড়ী ব্রিজের নিচে ইট পাটকেল দ্বারা পাকা বাধ তৈরি করে কারাচীভিটা-লেবুবাড়ী মৎস্য ঘেরের পানি চলাচলে দীর্ঘদিন যাবৎ বাধা সৃষ্টি করে আসছিলো একটি প্রভাবশালী মহল। এতে ঘেরের ভিতর পার্শে থাকা অসংখ্য বাড়ীঘর ও সবজী ক্ষেত হচ্ছিল ক্ষতিগ্রস্থ। ব্রিজের নিচে ঘের মালিকদের দেওয়া উক্ত অবৈধ পাকা বাধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আভিযানিক টিম। এ ঘটনায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা সহ এলাকাবাসী।

এ ব্যাপারে সামচুল হক বাহাদুর সহ একাধিক ভুক্তভোগী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, প্রকৌশলী শফিউল আজম, পৌর তহশিলদার রকিব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, থানা পুলিশ ও সাধারণ জনতা উপস্থিত ছিলোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION