1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: প্রেস সচিব

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যত সংশয় ছিল সব ধুয়ে-মুছে কেটে গেছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। খুব দ্রুত রাজনৈতিক দলগুলো বসে ঠিক করে ফেলবে।

প্রেস সচিব বলেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করার একটা ঘোষণা এসেছে। সই হওয়ার পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। ইতোমধ্যে কয়েকটি দল মনোনয়ন ঘোষণা করেছে। বাংলাদেশ সুস্থধারার রাজনীতির মাধ্যমে নবযাত্রা শুরু করবে।

তিনি বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিল ফেইক নির্বাচন; কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এটা হবে বেস্ট নির্বাচন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION