1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানবজাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার এই অনুকরণীয় জীবন দর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি নবী (সা.)-এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারেন। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবেন কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.)-এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এ প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে- সেই কল্পনার সঙ্গে যেন তারা নবীজীর যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এ সময় তরুণদের নবীজীর জীবনী অধ্যয়ন ও তার শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহবান জানান।

মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এমএ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, জি এম ফারুক, অধ্যাপক মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্য মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নবীজীর জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

সিরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত-তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে। যেখানে সিম্বোলিকভাবে মহানবী (সা.)-এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, পানি ধরে রাখার মসক, তৈজসপত্র, খাট, খেঁজুর পাতার ছাউনি এবং প্রিয় খাবারগুলোকে প্রদর্শন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION