1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন ঘিরে শুরু হচ্ছে ইসির সংলাপ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

নির্বাচন ঘিরে শুরু হচ্ছে ইসির সংলাপ

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সুশীল সমাজ ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে অংশীজনের সঙ্গে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা মূলত সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছি। ২৮ সেপ্টেম্বর থেকে আমরা সংলাপ শুরু করব। ধারাবাহিকভাবে সংলাপের শিডিউল করব। পূজার ছুটি আছে এবং সাপ্তাহিক ছুটি আছে। সেগুলোকে বিবেচনা নিয়ে আমরা এটা করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করব। নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও সংলাপ করব।’

তিনি বলেন, ‘কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডার্স যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেত্রী, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব।’

আখতার আহমেদ জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয় ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে। এখন তা গেজেট আকারে জারি করবে ইসি।

তিনি আরও বলেন, ‘আরপিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে। সেটাও আশা করি আমরা খুব অচিরেই পেয়ে যাব।’

নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে ইসি সচিব বলেন, আমাদের নির্বাচনি যে প্রস্তুতি এটা পর্যায়ক্রমিক চলবে এবং একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আমরা যোগাযোগে করব। কাজেই রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে তার সঙ্গে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনা পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব।’

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সংলাপ হবে।

ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। এবং এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION