1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের জেলখানায় মৃত্যু, তদন্তের দাবি পরিবারের - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের জেলখানায় মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার কঞ্চিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না (৫৫) জেলখানায় মৃত্যুবরণ করেছেন। সোম বার সকালে  কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মুন্নার মৃত্যুতে তারা গভীর শোকাহত এবং একইসঙ্গে ক্ষুব্ধ। তাদের অভিযোগ এ মৃত্যু স্বাভাবিক নয়। কারাগারে যথাযথ চিকিৎসা ও তদারকির ঘাটতির কারণেই এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয় এলাকাবাসীও ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি তুলেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নানা মামলায় হয়রানির শিকার হচ্ছিলেন মুন্না। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ হওয়ার পরপরই মুন্নাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION