1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ : তদন্ত শুরু - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কোটালীপাড়ায় নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ : তদন্ত শুরু

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৯ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষক আশীষ কুমার বালার করা অভিযোগ তদন্ত শুরু করেছেন তদন্ত কমিটি।

সোমবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ে তদন্তে যান এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিযোগকারী শিক্ষকের সাথে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আশীষ কুমার বালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে শিক্ষক আশীষ কুমার বালা বলেন একটি কুচক্রী মহলের দ্বারা প্রভাবিত হয়ে কয়েকজন শিক্ষক এবং শিক্ষার্থীর একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাকে অন্যায় ভাবে বহিষ্কার করেন।এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইলকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী।এবিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহবায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল বলেন নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশীষ কুমার বালার অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ শুরু করেছি,অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে অনুসন্ধান চলমান রয়েছেন তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION