1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের স্বার্থে যে কোন মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বিএনপি নেতা সেলিম - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

দেশের স্বার্থে যে কোন মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বিএনপি নেতা সেলিম

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ দেশের স্বার্থে যে কোন মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে নেত্রী পালিয়ে যায় সে নেত্রী আর রাজনীতিতে ফিরে আসে না। বিনা ভোটের নির্বাচন আর এদেশের মাটিতে হবে না। ‘৭১- এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ। বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থীকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে হবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর পৌর সভার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমাম লিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু।

মুকসুদপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. টুকু মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামচুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোরাদ মল্লিকের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্কতব্য রাখেন, সমাজসেবী সোহরাব হোসেন, সাবেক কাউন্সিলর নেয়ামত আলী খান, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম আমির, সমাজসেবী হাজ্বী সুলতান মুন্সী, প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক, সমাজসেবী মোঃ জামাল মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অনেকে।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পীরে কামেল হযরত লেহাজউদ্দীন (রঃ) এর মাজার জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION