1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এ মহড়ায় অংশ নেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ‍্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গত ০১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করে।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৩৭ জন সেনাসদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ নামক অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এই মহড়ায় অংশ নেয়। মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। এই মহড়ায় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION